শুক্রবার (২০ মার্চ) রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি।
এরআগে, ইরান থেকে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আসা বিমানটি ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের আনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা চারদিন রাস্তায় থেকেছেন। দূতাবাসগুলোর কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেছেন। এছাড়া বাংলাদেশিদের ইরান থেকে বাংলাদেশ পর্যন্ত ফেরত আনতে আইওএম অত্যন্ত সহযোগিতা করেছে। এবং চার্টার্ড বিমানে আনা হয়েছে।’
আরও পড়ুন: ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরছেন ২৮০ বাংলাদেশি
প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তবে ইরানে কোনো বাংলাদেশি নিহত হননি।’
শামা ওবায়েদ বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে সবাইকে ধাপে ধাপে নিয়ে আসা হবে। সবাইকে ফিরিয়ে আনতে প্রস্তুত সরকার।’
ফেরত আসা ১৮৬ জনের মধ্যে ১১ জন নারী ও ৮ জন শিশু আছে। এছাড়া ইরানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ আছেন।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·