মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবন মিলনায়তনে প্রধানমন্ত্রীর দেয়া এই অনুদান আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিদিন শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে নিরলসভাবে কাজ করে যান এসব কর্মী। ঈদের আগে প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে তাদের মাঝে স্বস্তি ফিরেছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা। তিনি দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পরিচ্ছন্নতাকর্মীরা শহরের অদৃশ্য নায়ক এবং তাদের অবদান অনস্বীকার্য। তাই তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ও কর্তব্য।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন মামুন মাহমুদ
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতিফলন; যা একটি মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·