প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি ময়মনসিংহ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা

৩ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করা হয়।

 

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। তাদেরকে ঈদ উপহার দিতে আজ মঙ্গলবার টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জড়ো করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

 

আরও পড়ুন: ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের সহায়তা

 

পরিচ্ছন্নতাকর্মীদেরকে ক্লিন সিটি করতে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপহার বিতরণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। কারণ তিনি ভেবেছেন সমাজের সবচেয়ে নিগৃহীত মানুষ এই পরিচ্ছন্নতকর্মীর কথা মাথায় এনেছেন। তিনি আপনাদের হাতে নগদ টাকা তুলে দিতে বলেছেন। আমি মনে করি তিনি প্রতিদিন যা করেন তাতেই চমক মনে হয়। প্রিয় শহরটি সকলের বসবাস যোগ্য হওয়া জরুরি হয়ে পড়েছে। আমরা সকলেই সিটি করপোরেশনের সেবক। আমাদের কাজ সিটি করপোরেশনের মানুষের সেবা দেওয়া।  সিটি করপোরেশনের মানুষের কাছে আমার দায়বদ্ধতা তাদের পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া। আমি আপনাদের সহযোগিতা করবো, কিন্তু আপনারা আমাকে একটি সহযোগিতা করেন সেটি হলো শহরকে পরিছন্নতা রাখুন।’

 

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম মিকাইল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানা, প্রধান ভান্ডার কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন