শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর গুঞ্জন–টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিএনপি'র সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে।
তবে, রোববার (১৫ ফেব্রুয়ারি) মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তামিম। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই গুঞ্জনকে 'মিথ্যা' বলে দাবি করেছেন এই সাবেক অধিনায়ক।
আরও পড়ুন: চাপের মুখে ইমরান খানকে হাসপাতালে নেয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের মন্ত্রী
তামিম লিখেছেন, 'আজ (শনিবার) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।'
তামিম আরও লিখেছেন, 'এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।'

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·