শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় রামপালের পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘এ এলাকার মাটি ও মানুষের মাঝে আমার বেড়ে ওঠা। আমি এ এলাকার সন্তান। এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম আয়েশি জীবনকে অনেকটা বিপন্ন করে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাথে সুখ ও দুঃখ ভাগাভাগি করে নিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের আত্মীয়। আমি আপনাদের সন্তান।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে এমপি নই, মন্ত্রী নই। আমি আপনাদের সেবক। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণি। এ এলাকার মানুষের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের দোয়া চাই। সহযোগিতা চাই।’
চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রমুখ।
আরও পড়ুন: সাড়ে ৫০০ বছরের ঐতিহ্য খান জাহান আলীর মাজার, ওরশে ভক্তদের ঢল
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪ টায় চক্ষু চিকিৎসা শিবিরে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৭ জন চিকিৎসক আসা রোগীদের মধ্যে ছানি অপারেশনের জন্য ৬ শতাধিক ছানিপড়া রোগীকে বাছাই করেছেন, যা হাজার ছাড়িয়ে যেতে পারে। ওই সময়ের মধ্যে ৫ হাজার রোগীকে ওষুধ ও চশমাসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সরকারের প্রতিমন্ত্রী হবার পর এই প্রথম আবারও অভাব অনটনে থাকা প্রান্তিক মানুষের বিনামুল্যে চক্ষুসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেন তিনি। দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার উদ্যোগে আয়োজন করেন চক্ষু সেবা ক্যাম্প। দক্ষ চিকিৎসকের পরামর্শে ভ্রাম্যমাণ চক্ষু ক্লিনিকের মাধ্যমে দরিদ্র মানুষের চক্ষু সেবা দেয়া হয়। চক্ষুসেবা নিশ্চিতে প্রেশার, ডায়বেটিস, নেত্রনালীসহ সব ধরনের পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে।
পরীক্ষা-নিরিক্ষার পর প্রয়োজনে চোখের ছানি অপারেশনে রোগীদের হাসপাতালে নিয়ে থাকা-খাওয়ার পাশাপাশি অপারেশন শেষে ওষুধ প্রদান শেষে আবারও পৌঁছে দেন নিজ নিজ বাড়িতে। বিনামূল্যে এই সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীরা।
আরও পড়ুন: খুলনায় র্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১
সুবিধা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার মনোভাবেই এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·