প্রকৃতি ও রহস্যময় পৃথিবীর খবরাখবর নিয়ে যাত্রা শুরু করল Somoy Earth

১ সপ্তাহে আগে
পরিবেশ, প্রকৃতি, জলবায়ু এবং পৃথিবীর রহস্যময় নানা বিষয় নিয়ে ধারাবাহিক ও বিশেষায়িত কনটেন্ট তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করল সময় আর্থ (Somoy Earth)।

এই মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ, এশিয়া তথা সারা বিশ্বের পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রবণতা, পৃথিবীর অজানা ও রহস্যময় বিষয়, নতুন বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রকৃতি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়মিতভাবে তুলে ধরা হবে।


গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ, নদী সংকট, পানি সমস্যা ও লবণাক্ততা, দূষণ ও নগর পরিবেশ, প্রাকৃতিক ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি খাত ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্য, কার্বন ফুটপ্রিন্ট ও কার্বন ক্রেডিট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), জলবায়ু-প্রণোদিত অভিবাসন, জীববৈচিত্র্য ধ্বংস ও বন উজাড়, বিশ্বজুড়ে বাড়তে থাকা চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি এবং পরিবেশ দূষণসহ ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত নানা ইস্যু।


এছাড়া এই প্ল্যাটফর্মে তুলে ধরা হবে পৃথিবী ও প্রকৃতি নিয়ে নতুন গবেষণা ও আবিষ্কার; যা সাধারণ মানুষ, গবেষক এবং নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান ও তথ্যের সেতুবন্ধন তৈরি করতে সহায়তা করবে।

 

আরও পড়ুন: নির্বিচারে পাখি শিকারে চরম হুমকিতে দেশের জীববৈচিত্র্য


ডেস্কটি বিজ্ঞানভিত্তিক তথ্য, বিশেষজ্ঞ মতামত এবং ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা তুলে ধরবে। পাশাপাশি আবহাওয়া তথ্য ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে জটিল পরিবেশ ও জলবায়ু ইস্যুগুলো সহজ ভাষায় সাধারণ দর্শকের কাছে উপস্থাপন করা হবে।


এই লক্ষ্যে সময় টেলিভিশন Environment, Climate and Nature (ECN) Desk চালু করেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন