প্রকাশ পেল কবীর আলমগীরের কথায় বিউটির গান ‘শ্যাম কালিয়া’

৩ সপ্তাহ আগে
প্রকাশ পেয়েছে অডিও প্রতিষ্ঠান সঙ্গীতা মিউজিকের ব্যানারে কবীর আলমগীরের নতুন গান ‘শ্যাম কালিয়া। ঈদের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে সংগীতার ইউটিউব ও ফেসবুক পেজে গানটি প্রকাশিত হয়।

গানটি গেয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ক্লোজআপ তারকা নাসরিন আক্তার বিউটি। এটির সুর আয়োজন করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

 

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বিউটি বলেন,

এবার ঈদে আমার একাধিক গান আসছে। ‘শ্যাম কালিয়া’ আমার প্রিয় গানগুলোর একটি। গানের কথাগুলো অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

 

গানটি প্রসঙ্গে গীতিকার কবীর আলমগীর বলেন,

সংগীতার মতো নামকরা ব্যানার থেকে গানটি রিলিজ হওয়ায় আমি আনন্দিত। এটি আমার প্রথম গান। গানটির মাধ্যমে গীতিকার হিসেবে আমার পথচলা শুরু হলো।

 

আরও পড়ুন: আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য: তৌসিফ

 

বিরহ, প্রেম আর ব্যথার মর্মস্পর্শী গল্প ফুটে উঠেছে ‘শ্যাম কালিয়া’ গানে। সংগীতপ্রেমীদের কাছে গানটি সাড়া ফেলেছে।  

 

আরও পড়ুন: তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় যে বার্তা দিলেন শাকিব

 

]]>
সম্পূর্ণ পড়ুন