প্রথমবারের মতো ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের এই আসর। নতুন দুটি দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন কিংসমেন এই মৌসুমে প্রথমবার অংশ নিচ্ছে। মোট ৩৯ দিনে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স নিজেদের মাঠে মুখোমুখি হবে নতুন দল হায়দরাবাদ হিউস্টন কিংসমেনের। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্ব শেষে শীর্ষ চার দল প্লে-অফে উঠবে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে গাদ্দাফি স্টেডিয়ামে, আর বৃষ্টির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ৪ মে রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের আসর অনুষ্ঠিত হবে পাকিস্তানের ছয়টি ভেন্যুতে। প্রথমবারের মতো ম্যাচ আয়োজন করবে ফয়সালাবাদ ও পেশাওয়ার।
আরও পড়ুন: বাংলাদেশকে সমীহ করে আফ্রিদি বললেন, আমরাও প্রস্তুত
এদিকে পিএসএলের ১১তম আসরে দল পেয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। এর মধ্যে পেসার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর রিশাদকে হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।
এক নজরে এ তিন দলের পূর্ণাঙ্গ সূচি
| তারিখ | দল | প্রতিপক্ষ |
| ২৬ মার্চ | লাহোর কালান্দার্স | হায়দরাবাদ হিউস্টন কিংসমেন |
| ২৮ মার্চ | পেশোয়ার জালমি | রাওয়ালপিন্ডি পিন্ডিজ |
| ২৯ মার্চ | লাহোর কালান্দার্স | করাচি কিংস |
| ৩১ মার্চ | পেশোয়ার জালমি | ইসলামাবাদ ইউনাইটেড |
| ২ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | করাচি কিংস |
| ৩ এপ্রিল | লাহোর কালান্দার্স | মুলতান সুলতানস |
| ৪ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | ইসলামাবাদ ইউনাইটেড |
| ৬ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | মুলতান সুলতানস |
| ৮ এপ্রিল | পেশোয়ার জালমি | হায়দরাবাদ হিউস্টন কিংসমেন |
| ৯ এপ্রিল | লাহোর কালান্দার্স | ইসলামাবাদ ইউনাইটেড |
| ৯ এপ্রিল | পেশোয়ার জালমি | করাচি কিংস |
| ১০ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
| ১১ এপ্রিল | পেশোয়ার জালমি | লাহোর কালান্দার্স |
| ১৩ এপ্রিল | পেশোয়ার জালমি | মুলতান সুলতানস |
| ১৫ এপ্রিল | পেশোয়ার জালমি | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
| ১৬ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | হায়দরাবাদ হিউস্টন কিংসমেন |
| ১৭ এপ্রিল | লাহোর কালান্দার্স | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
| ১৮ এপ্রিল | লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি পিন্ডিজ |
| ২১ এপ্রিল | লাহোর কালান্দার্স | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স |
| ২১ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | মুলতান সুলতানস |
| ২২ এপ্রিল | পেশোয়ার জালমি | মুলতান সুলতানস |
| ২৩ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | ইসলামাবাদ ইউনাইটেড |
| ২৩ এপ্রিল | লাহোর কালান্দার্স | করাচি কিংস |
| ২৪ এপ্রিল | পেশোয়ার জালমি | ইসলামাবাদ ইউনাইটেড |
| ২৫ এপ্রিল | লাহোর কালান্দার্স | হায়দরাবাদ হিউস্টন কিংসমেন |
| ২৬ এপ্রিল | রাওয়ালপিন্ডি পিন্ডিজ | পেশোয়ার জালমি |
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার একদিন না যেতেই শাস্তি পেলেন ভারতীয় পেসার
প্লে-অফ সূচি
২৮ এপ্রিল – কোয়ালিফায়ার (রাওয়ালপিন্ডি)
২৯ এপ্রিল – এলিমিনেটর ১ (লাহোর)
১ মে – এলিমিনেটর ২ (লাহোর)
৩ মে – ফাইনাল (লাহোর)
]]>
১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·