মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলা গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
জানা যায়, মধ্যরাতে ঘুঘুদহ গ্রামের দিনমজুর অফছার সরদারের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাত-পা বাঁধা অবস্থায় এবং তার শরীরে গভীর ক্ষত দেখতে পান।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
এ সময় আফসার সরদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূলরহস্য জানা যাবে বলে জানান ওসি।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·