পহেলগাম হামলার দায় পাকিস্তানকে দিয়ে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ওই ঘটনায় জল বহুদূর গড়িয়েছে। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে হবে বিধায় সেটি এখনও রয়ে গেছে দুবাইয়ে এসিসি অফিসে।
পাকিস্তানের অভিযোগ, ভারত খেলার মধ্যে রাজনীতি টেনে আনে। সম্প্রতি জয় শাহ নেতৃত্বাধীন আইসিসি বাংলাদেশকে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তান ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচটি খেলবে না বলে জানায়। তাতে আইসিসি বিপাকে পড়ে। সংস্থাটির একটি প্রতিনিধি দল লাহোরে গিয়ে পিসিবিকে ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে রাজি করিয়েছে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জমজমাট শ্রীলঙ্কার পর্যটন ব্যবসা
চির বৈরি ভারত ও পাকিস্তান আগামীকাল মুখোমুখি হচ্ছে। কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। এই ম্যাচে হ্যান্ডশেক হবে তো? ভারত করতে চাইলে পাকিস্তানের ক্রিকেটাররা কী করবেন- এমন একটি প্রশ্ন আজ সালমান আলী আগার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যাপারটা আমরা আগামীকাল দেখব।’
সালমান মনে করেন, ভালো চেতনা নিয়ে খেলা উচিত। ‘খেলাটি ভালো মানসিকতা ও সৌহার্দ্যের সঙ্গে খেলা উচিত। আমি কী বিশ্বাস করি তা আসলে গুরুত্বপূর্ণ নয়। খেলাটি যেভাবে শুরু থেকে খেলা হয়ে আসছে, সেভাবেই খেলা উচিত।’

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·