রোববার (৮ মার্চ) নিউজিল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ভারত। আর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন বরুণ চক্রবর্তী। এক হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি, আরেক হাতে একটি কাপে কিছু একটা পান করছেন তিনি। মূলত এই ছবি পোস্ট করে পাকিস্তানকে কটাক্ষ করেন বরুণ।
আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার
বরুণ চক্রবর্তী বলেছেন, ‘আমি জানতাম আমরা জিতব। দ্বিতীয় ম্যাচের পর বুঝতে পেরেছিলাম, আমরা ফাইনালে যদি ওদের (পাকিস্তান) বিরুদ্ধে খেলি, তাহলে আমরাই জিতব। তাই আমি পরিকল্পনা করে রেখেছিলাম, আমি পাশে কাপ নিয়ে শুয়ে ছবি তোলার প্ল্যান করি। কিন্তু ফাইনালের পর আমার পাশে রাখার জন্য ট্রফি ছিল না, শুধু একটা কফি কাপ ছিল। তাই সেটা দিয়েই কাজ চালাই।’
এশিয়া কাপ জয়ের এক বছর পার না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতলো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে কোনো পাত্তাই দেয়নি স্বাগতিকরা। আহমেদাবাদে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের সামনে কোনো পাত্তাই পায়নি কিউই ব্যাটাররা। মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিলো শ্রীলঙ্কা
এরপর ট্রফি ও চায়ের কাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন বরুণ চক্রবর্তী। নেটিজেনরা পাকিস্তান দলকে টেনে কটাক্ষ করে নানা মন্তব্য করেন। একজন লেখেন, বরুণ চক্রবর্তীর এই ছবিতে কোনো পাকিস্তানির ক্ষতি হচ্ছে না। আরেকজন লেখেন, ইনস্টাগ্রাম পোস্টে আবার পাকিস্তানকে একহাত নিলেন বরুণ চক্রবর্তী।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। টুর্নামেন্টে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·