বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। তিন ম্যাচেই তিনিই থাকবেন এই দায়িত্বে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন তিনি।
প্রথম ম্যাচে মাঠের দুই আম্পায়ারের একজন থাকবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ কুমার ধর্মসেনা। তার সঙ্গে অন-ফিল্ডে থাকবেন বাংলাদেশের গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
১৩ মার্চ দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের তালিকায় কিছু পরিবর্তন আসবে। এই ম্যাচে মাঠে দাঁড়াবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন কুমারা ধর্মসেনা। আর চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও দেখা যাবে কুমারা ধর্মসেনাকে মাঠে। তার সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের ভূমিকায় ফিরবেন আদ্রিয়ান হোল্ডস্টক। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।
সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১১ মার্চ। খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ। সিরিজের শেষ ম্যাচ ১৫ মার্চ। তিনটিই হবে একই সময়ে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·