পাকিস্তান সিরিজের আগে মিরাজ বাহিনী বিসিএল অল স্টারসের যে দলের মুখোমুখি হবে

৬ দিন আগে
আগেই জানা গিয়েছিল, পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়ানডে দল বিসিএল অল স্টারর্সের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। ১১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ, বিসিএল অল স্টারসের বিপক্ষে মিরাজদের খেলা ৭ মার্চ।

আজ বিসিএল অল স্টারসের দল ঘোষণা করেছে বিসিবি। শিরোপা জেতা মধ্যাঞ্চলের ৭ জন ১৫ সদস্যের এই দলে জায়গা করে নিয়েছেন। তারা হলেন- জিশান আলম, মাহফিজুল ইসলাম রবিন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল। শিরোপা জিতলেও সাইফ হাসান ও তাসকিন আহমেদ অল স্টারসে স্থান পাননি, তারা আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে।


নাইম উত্তরাঞ্চলের বিপক্ষে ফাইনালে ৭৮ রান করেছিলেন। সবচেয়ে বড় ইনিংসটি খেলেন সাইফ। ৭৯ বলে ৭ চার ও ৩ ছয়ে তার ব্যাট থেকে আসে ৮৮ রান। রিপন মণ্ডল নিয়েছিলেন ৪ উইকেট, রাকিবুল ও তাসকিন ২টি করে।


আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি


অল স্টারস দলে জায়গা পাওয়া সৌম্য সরকার, মাহিদুল ইসলাম ও তানভীর ইসলাম আছেন পাকিস্তান সিরিজের স্কোয়াডে। মাহিদুল তো শিরোপাই জিতেছেন, সৌম্য ও তানভীর খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে। এই দলের নেতৃত্বভার আকবর আলীর কাঁধে। তিনি বিসিএল খেলেছেন উত্তরাঞ্চলের হয়ে।


বিসিএল অল স্টারস স্কোয়াড

আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, খালেদ আহমেদ, আবদুল গাফ্‌ফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিশান আলম ও নাঈম হাসান।

]]>
সম্পূর্ণ পড়ুন