পল্টনে ছিনতাইকারীর কবলে ঢাবি শিক্ষার্থী

১ মাস আগে
রাজধানীর পল্টন মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। মোহনা জামান (২৫) নামে ওই শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে গেছে। আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এরপর একাই চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তিনি।

 

হাসপাতালে ওই শিক্ষার্থী জানান, রাত ৮টার দিকে কমলাপুর থেকে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি। পথে পল্টন মোড়ে ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার বাম কানের দুল ধরে টান দেয়। টান দিয়ে কানের লতি ছিঁড়ে কানের দুল নিয়ে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: পুলিশ সেজে বাংলাদেশির টাকা ছিনতাই, মালয়েশিয়ায় বাবা-ছেলে গ্রেফতার

 

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়েন তিনি। থাকেন রোকেয়া হলে। বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থী জরুরি বিভাগের নাক, কান, গলা বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন