উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে গিয়ে পুরুষদের পাশাপাশি নারীদের ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে করে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তারা লাইনে দাঁড়িয়েছে বলে অনেকেই জানিয়েছেন। শনিবার সকাল থেকেই তেল পাম্পে এই চিত্র দেখা যায়।
আকলিমা খাতুন নামের এক নারী বলেন, ‘আমার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়। এতে ফসলের মাঠে অন্যান্য কাজ হয় না। যার কারণে আমার স্বামীকে কৃষি জমিতে কাজে পাঠিয়ে আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ডিজেল নিয়ে বাড়িতে ফিরব।’
আসমা খাতুন নামের আরেক নারী বলেন, ‘আমাদের কৃষি মালামাল বহনের জন্য পাওয়ার টিলার রয়েছে। বাড়ির পুরুষ সদস্যরা তেল নিতে আসলে সেইদিন গাড়ির চাকা আর ঘুরে না। আয় রোজগার বন্ধ থাকে। স্বামী সন্তানকে কাজে পাঠিয়ে আমি নিজে এসে লাইনে দাঁড়িয়েছি।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে ৫ ব্যারেল ডিজেল, কারাদণ্ড ও জরিমানা
সন্ধ্যা রানী নামের একজন বলেন, ‘আমার বাড়িওয়ালা খুব অসুস্থ এই রোদ গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি নিজেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি।’
ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ পেট্রোলের লাইনে ভিড় কিছুটা কম। তবে ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন রয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদেরও লাইন রয়েছে। পাঁচজন পুরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য পাম্পগুলোতেও নারীদের লাইন চোখে পড়েছে।’

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·