সোমবার (৯ মার্চ) রাতে তিনি থানায় উপস্থিত হয়ে এই ডায়েরি করেন।
জিডি শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, সকাল থেকে প্রতিনয়ত বিভিন্ন নম্বর থেকে তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
রিফাত রশিদ বলেন, ‘আবারও আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে।’
এ সময় তিনি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অধিকাংশ সমর্থকই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তাই জুলাইতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে।
আরও পড়ুন: ’৭১ ও ’২৪-কে মুখোমুখি না দাঁড় করানোর আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন পদে রদবদলের পর জুলাই হত্যাকাণ্ডের বিচারের কোনো খবর পাওয়া যাচ্ছে না।’
এমতাবস্থায় তিনি দ্রুত বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·