রোববার (২৪ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশ করা হয়েছে চলতি বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানের তালিকা। আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) সাধারণতন্ত্র দিবস। প্রথা অনুযায়ী তার আগের দিন তাই ঘোষণা করা হয় পদ্ম পুরস্কারের চূড়ান্ত তালিকা।
চলতি বছর সারা দেশ থেকে মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মসম্মানে ভূষিত করা হচ্ছে। সাহিত্য, শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র, ক্রীড়া, চিকিৎসা, কৃষি ও সমাজসেবার মতো নানা ক্ষেত্রের মানুষেরা এই তালিকায় জায়গা পেয়েছেন।
ভারতীয় চলচ্চিত্রে ছয় দশকেরও বেশি সময় ধরে অবদানের স্বীকৃতিস্বরূপ ধর্মেন্দ্র পাচ্ছেন পদ্মবিভূষণ সম্মান। অন্যদিকে, হিন্দি সিনেমার গানের জগতে দীর্ঘদিনের সফল ও জনপ্রিয় ক্যারিয়ারের জন্য অলকা ইয়াগনিক ভূষিত হচ্ছেন পদ্মভূষণ সম্মানে।
বলিউড ইন্ডাস্ট্রিতে ধর্মেন্দ্র স্মরণীয় হয়ে আছেন শোলে, ফুল অউর পাথর–এর মতো সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য। অন্যদিকে হিন্দি সিনেমায় গানের স্বর্ণযুগ তৈরি করেছেন অলকা ইয়াগনিক তার এক দো তিন, তুঝে দেখা তো–এর মতো জনপ্রিয় হিন্দি গানের মধ্য দিয়ে।
বলিউড ছাড়া টালিউডের বাংলা সিনেমায় আধুনিক রূপান্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এ বছর পাচ্ছেন পদ্ম সম্মান। অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, চোখের বালি–এর মতো সিনেমায় অভিনয় করে সফল ক্যারিয়ার তৈরি করেছেন বাংলার এ অভিনেতা।
তবে এবার টালিউড থেকে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয়, পদ্মশ্রীর তালিকায় বাংলা থেকে রয়েছে মোট ১১ জনের নাম। তাদের মধ্যে শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি ও ডিজিটাল মাধ্যমে কাজের স্বীকৃতিতেই এই সম্মান বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আবারও তুমুল আলোচনায় হানিয়া আমির
রাষ্ট্রপতি ভবনের তরফে আরও জানানো হয়েছে, এবারের পদ্মসম্মান প্রাপকদের মধ্যে যেমন রয়েছেন সুপরিচিত ও খ্যাতনামা ব্যক্তিত্বরা, তেমনই রয়েছেন সমাজের আড়ালে থেকে নিরলসভাবে কাজ করে যাওয়া বহু মানুষ। বিভিন্ন পেশা ও ক্ষেত্রের মানুষের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়াই পদ্মসম্মানের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: না ফেরার দেশে সুরকার অভিজিৎ মজুমদার
প্রসঙ্গত, পদ্মসম্মান সাধারণত প্রতি বছর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে প্রদান করা হয়। সেই অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী দিনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
]]>
৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·