রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সজীব সহ চারজন যুবক দুপুরে করতোয়া নদীতে গোসলে নামে। এ সময় সাঁতার না জানা সজীব সহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে ধরলে অপর দুইজন একজনকে উপরে তুলতে সক্ষম হলেও সজীব গভীর পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
এদিকে মরদেহ উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরিদল ঘটনাস্থলের মুখী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।
জানা গেছে নিখোঁজ সজীবের বাড়ি বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। সজীব ঢাকায় থাকতো। গত এক সপ্তাহ আগে নিজ গ্রামের বাড়িতে আসেন। এবং রবিবার ঢাকা ফেরার কথা ছিল।
আরও পড়ুন: পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা
এদিকে পরিবার ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সে পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যেতে পাসপোর্ট ও ভিসা লাগিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আমিন ইসলাম সময় সংবাদকে বলেন, আমরা ৪ জন মিলে গোসলে নামি। এ সময় হঠাৎ সে গভীর পারিতে তলিয়ে যায়। আমরা টেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারি নি।
আব্দুল জলিল নামে আরেকজন সময় সংবাদকে বলেন, আমি নদীতে মাছ ধরতেছিলাম। দেখলাম ৪ যুবক খেলতে খেলতে গোসল করছে। এর পর তারা খবর দেয় একজন যুবে গেছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা করে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
পঞ্চগড়ের বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম সময় সংবাদকে বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করেছে। দীর্ঘ ৪ ঘন্টা ধরে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় প্রাথমিক উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। এদিকে রংপুর ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। তারা এসে আবার উদ্ধার অভিযান শুরু করবে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·