শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পুরাতন পঞ্চগড় এলাকায় পেট্রোল পরিবহনকৃত মোটরসাইকেলটি ধাওয়া করে আটক করে। পরে প্রশাসনকে খবর দেয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে নিয়মিত জ্বালানি তেল ক্রয় করে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল চক্রটি।
দুপুরে সিগারেট কোম্পানির গাড়ির মতো বক্স তৈরি করে মোটরসাইকেলে পেট্রোল ক্রয় করে। এসময় স্থানীয় হাবিব নামে এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলটি ধাওয়া করলে, চালক মোটরসাইকেলটি পুরাতন পঞ্চগড় এলাকার ডিস্ট্রিলারী এলাকায় রেখে পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেয়া হলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ পেট্রোল জব্দ করে। দুপুরে একই কলাকার সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে পেট্রোল বিক্রি করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সময় সংবাদকে বলেন, ‘স্থানীয়রা মোটরসাইকলসহ তেলগুলো আটক করে আমাদের খবর দেয়। আমরা জব্দ করে সরকারি মূল্যে ভোক্তাদের মাঝে জব্দকৃত পেট্রোল বিক্রি করে সরকারি কোষাগারে জমা করব। একই সাথে মোটরসাইকেল মালিকসহ জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে পেট্রোল পাম্পের নামে অভিযোগের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·