নয়াবাজারে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত

১ সপ্তাহে আগে
রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।


হাসপাতালে রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।


আরও পড়ুন: কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক হাসপাতালে এসেছিলেন। তার বুকের বাম পাশে গুলির আঘাত ছিল। স্বজনেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন