শুক্রবার (২০ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ট্রাম্প গত সপ্তাহে মিত্রদের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সুরক্ষিত করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার বলেছেন যে অধিকাংশ দেশই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা এতে জড়িত হতে চায় না।
আরও পড়ুন:ইরানের ওপর আজ ‘সবচেয়ে বড় হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ
ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প আর জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ। তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি।
আরও লিখেছেন, ‘এখন যেহেতু সেই যুদ্ধে তাদের জন্য বিপদ প্রায় নেই বললেই চলে, তারা তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে যা তাদের দিতে বাধ্য করা হচ্ছে, অথচ হরমুজ প্রণালী খুলতে সাহায্য করতে চাইছে না—যা কিনা একটি সাধারণ সামরিক কৌশল এবং এই উচ্চ তেলের দামের একমাত্র কারণ।’
‘তাদের জন্য এটা করা কতই না সহজ, ঝুঁকিও কত কম। কাপুরুষ, এবং আমরা তাদের মনে রাখব!’ ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন।
আরও পড়ুন:তেলের ওপর মার্কিন বিধিনিষেধ নিয়ে সুখবর পেল ইরান
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়াকে ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে বলে ইরান যুক্তরাজ্যকে জানিয়ে দিয়েছে। ডাউনিং স্ট্রিট বলছে, তারা ‘বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ছে না’।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·