সোমবার (৯ মার্চ) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের খালপাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন, যুবকের হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
আরও পড়ুন: মনিরামপুরে মাছের ঘেরে পাওয়া গেল যুবকের মরদেহ
পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।’

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·