নেপালে জয়ের পথে তরুণদের দল আরএসপি

৬ দিন আগে
নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে। দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে বলে মনে করা হচ্ছে।

গত বছর দেশটিতে জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর গত বৃহস্পতিবার (৫ মার্চ) প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এদিন ভোটকেন্দ্রে যান দেশটির লাখো ভোটার।

 

নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নতুন নেতা গগন থাপা।

 

আরও পড়ুন: নেপালে নির্বাচনে এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ

 

এরপর শুরু হয় ভোট গণনা। আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, আরএসপি ১১০টি আসনে এগিয়ে আছে এবং ৩টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে নেপালের প্রাচীনতম দল নেপালি কংগ্রেস ১০ আসনে এগিয়ে এবং দুটিতে জয় নিশ্চিত করেছে।

 

সাবেক প্রধানমন্ত্রী অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ১১টি আসনে এগিয়ে এবং নেপালি কমিউনিস্ট পার্টি ৮টি আসনে এগিয়ে আছে। এছাড়া শ্রম সংস্কৃতি পার্টি ৪টি আসনে এগিয়ে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি-নেপাল একটি করে আসনে এগিয়ে আছে।

 

দুজন স্বতন্ত্র প্রার্থীও তাদের নিজ নিজ আসনে এগিয়ে আছেন। এখনও বেশ কয়েকটি আসনে গণনা চলছে। সব আসনের ভোট গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নেপালের নির্বাচন কমিশন।

 

আরও পড়ুন: শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

 

চূড়ান্তভাবে আরএসপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তরুণদের নেতা একসময় র‌্যাপ বা হিপহপ মিউজিকের সঙ্গে জড়িত র‍্যাপার ও কাঠমান্ডুর মেয়র ৩৫ বছর বয়সি বালেন্দ্র শাহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন, যা ছিল নজিরবিহীন ঘটনা।

]]>
সম্পূর্ণ পড়ুন