নেতানিয়াহু জীবিত আছেন নাকি মৃত?

৩ সপ্তাহ আগে
নেতানিয়াহু কি বেঁচে আছেন? নাকি মৃত? সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব তার প্রকাশিত ভিডিও। বলা হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ‘ডিপফেইক’-এর মাধ্যমে তৈরি করা হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভিডিও। এসব গুঞ্জন আরও জোরালো হয়েছে বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও নেতানিয়াহু অংশ না নেয়ার পর।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চলাকালীন ইসলামি বিপ্লবী গার্ড আইআরজিসি নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলার দাবি করে। এতে ইসরাইলের প্রধানমন্ত্রী মারা গেছেন বলেও জানায় বাহিনীটি। যদিও আইআরজিসি’র এমন দাবি অস্বীকার করেছে ইসরাইলি প্রশাসন।

 

এরপর অনেকদিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়নি। তার এমন অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে ঝড় উঠে যায়। সবাই ধরেই নেয় নেতানিয়াহু আর নেই। এরমধ্যেই নিজ কার্যালয়ে দাঁড়ানো অবস্থায় এক ভিডিও প্রকাশ করেন তিনি। কিন্তু তাতেও খুঁত বের করেন অনেকে।

 

বলা হয়, নেতানিয়াহুর এক হাতে ৬টি আঙুল দেখা গেছে। আর এতেই সমালোচকরা ধারণা করেন ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো। এ নিয়ে আবারও শুরু হয় সমালোচনার ঝড়। আর ঝড় উঠতেই পর পর দুটি নতুন ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু।

 

একটি ভিডিওতে দেখা যায়, ইসরাইলের একটি কফিশপে কফি পান করার সময় নিজের আঙুল দেখিয়ে বলেন, তার হাতে পাঁচটি আঙুলই রয়েছে। যদিও এই ভিডিও নিয়েও নেটিজেনরা বিশ্লেষণ করে বের করেছেন যে কফির কাপ ভরা থাকা সত্বেও চুমুক দিলেও একটুও কফি কমেনি। 

 

আরও পড়ুন: নেতানিয়াহু ‘বেঁচে থাকলে’ খুঁজে বের করে হত্যার হুঁশিয়ারি আইআরজিসির

 

এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু দর্শনীয় স্থান পরিদর্শনে গেছেন। সে ভিডিওতেও তার হাতের আঙুলের আংটি একবার অদৃশ্য হয়ে যায়। এরপর সমালোচকদের সন্দেহ আরও গভীর হয়।

 

এছাড়া এসব গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতি কিংবা মন্ত্রী পরিষদের বৈঠকেও অংশ নেননি নেতানিয়াহু। যেখানে শুধু আইডিএফের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইজরাইল কাৎজ।

 

এমনকি যেসব জায়গা পরিদর্শনে যেতেন নেতানিয়াহু, সেখানে তার পরিবর্তে যাচ্ছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। যদিও নেতানিয়াহু সবশেষ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্যামেরার সামনে এসে।

]]>
সম্পূর্ণ পড়ুন