মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ববিতে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভ
উল্লেখ, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও মো. আলাউদ্দিনের একটি ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি করেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে হাতিয়াসহ সারা দেশে কৌতূহল ও সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম–সব জায়গাতেই বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মো. আলাউদ্দিন এটি অস্বীকার করেন। তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছিলেন।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·