নারীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়: ফখরুল

২ দিন আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার এবং ঘরে আটকে রাখার চেষ্টা করে, যা দুঃখজনক। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। নির্বাচনী প্রতিশ্রুতিতেও বিএনপি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


আরও পড়ুন: গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে: মির্জা ফখরুল

 

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন।  স্থানীয় সরকার মন্ত্রীর আশা বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই ইতিবাচকভাবে সব ঘুরে দাঁড়াবে।

]]>
সম্পূর্ণ পড়ুন