বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে।’
তিনি বলেন, ‘নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তবে তা নিয়ে শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে। আমাদের বিরোধী দলের জায়গায় শক্ত অবস্থান ধরে রাখতে হবে। রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছে তবে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘চীফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছে কোনো প্রকার আলোচনা ছাড়াই তবে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।’
আরও পড়ুন: গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে: নাহিদ ইসলাম
এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেয়া এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিগত জুলাই আন্দোলনে রাজপথে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা দিতে চাই, ধর্ষণমুক্ত বাংলাদেশ তৈরি করতে দ্রুত উদ্যোগ নিন। দ্রুত বিচার ব্যবস্থা ঠিক করেন। যারা সরকারের ড্রাইভিং সিটে বসেছেন তাদের উশৃঙ্খল গাড়ি না চালানোর আহ্বান জানাই।’
এসময় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় বিচারব্যবস্থা সংস্কারের জন্য ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করার দাবিও জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·