নারায়ণগঞ্জে ২১ মাদক কারবারিসহ গ্রেফতার ৩৪

৬ দিন আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাত থেকে আজ শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।


শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।


সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জনকে এবং অন্যান্য মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। এই বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন নারী আসামিও রয়েছে।


আরও পড়ুন: ত্বকীর হত্যার ১৩ বছর: এখনও জমা পড়েনি চার্জশিট, বিচারহীনতায় ক্ষুব্ধ পরিবার

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ৩৪ আসামিকে আদালতে সোপর্দ করা হয়।


মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ যে কোন অপরাধ নিয়ন্ত্রনে জড়িতদের বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান ওসি আব্দুল বারিক।

]]>
সম্পূর্ণ পড়ুন