নাফনদীতে ভাসমান রোহিঙ্গার মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ভাসমান এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় হোয়াইক্যংস্থ নাফনদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।


উদ্ধার হওয়া ব্যক্তি সৈয়দ করিম একজন রোহিঙ্গা এবং নাফনদীতে মাছ ধরতে যাওয়ার কথা জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।


আরও পড়ুন: টেকনাফে বিএনপির কার্যালয়ে আগুন


ওসি মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নাফনদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরেতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। স্থানীয় কিছু লোকজন এবং রোহিঙ্গারা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। মাছ ধরতে নাফনদীতে যাওয়ার তথ্য জানা গেলেও কখন গেছে জানা যায়নি। মৃত্যুর কারণও নিশ্চিত না। পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন