নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

৬ দিন আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৫১/৭ এস দক্ষিণে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক আব্দুল বাতেন মৃধা।


বিস্ফোরণে আহত ব্যক্তি আব্দুল জব্বার, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি গ্রামের আলী আহমদের ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক আব্দুল বাতেন মৃধা বলেন, নাইক্ষ্যংছড়ির হাতিমারাঝিড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ৫১/৭ এস থেকে দক্ষিণে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যায় আব্দুল জব্বারসহ কয়েকজন। কিন্তু বিকেল সাড়ে ৫ টার দিকে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা ১টি স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বারের এক পায়ের গোড়ালী বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অন্যরা আহত ব্যক্তিকে করে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।


আরও পড়ুন:  টেকনাফ সীমান্তে থেকে অর্ধশত ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার

কিন্তু রাত সাড়ে ৯টায়ও স্থলমাইন বিস্ফোরণে আহত আব্দুল জব্বার চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পৌছায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন