নতুন নির্বাচকের খোঁজে নেমেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ বিষয়ে বিজ্ঞাপনও প্রকাশ করেছে তারা। ঘরের মাঠে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগেই নতুন নির্বাচক নিয়োগ দিতে চায় ইসিবি। যাতে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই কাজ শুরু করতে পারেন নতুন নির্বাচক।
আরও পড়ুন: টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ড
গত বুধবার (১৮ মার্চ) নতুন নির্বাচক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ইসিবি, যেখানে ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের জন্য একজন নির্বাচক চাওয়া হয়েছে। আগের পদের তুলনায় এখানে ‘জাতীয়’ শব্দটি যোগ হওয়ায় দায়িত্বের পরিধিও যে বাড়ছে, তা স্পষ্ট। ফলে নতুন নির্বাচকের ওপর বাড়তি প্রত্যাশা থাকাই স্বাভাবিক।
দল গঠনের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দল ও কাউন্টি ক্রিকেটের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখাও তার অন্যতম দায়িত্ব হবে। অতীতে এই যোগাযোগ ঘাটতি নিয়ে সমালোচনা হয়েছে বারবার, তাই এবার সে জায়গায় আরও সতর্ক থাকতে চায় ইসিবি।
আরও পড়ুন: সরকারের অনুমতির অপেক্ষায় টাইগারদের পিএসএল যাত্রা, অনিশ্চয়তায় ছয় ক্রিকেটার
সম্প্রতি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে হতাশ করেছে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা তুলনামূলক ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়, যেখানে হাইস্কোরিং ম্যাচে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়।
তিন সংস্করণেই ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রেন্ডন ম্যাককালাম। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে সমালোচনা থাকলেও, দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী তিনি। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী বছরের শেষ পর্যন্ত এই দায়িত্বে থাকার কথা ম্যাককালামের।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·