এবারের আইপিএলে চেন্নাইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে অভিজ্ঞদের ফেরাটা হতে পারে বড় প্রেরণা।
প্রস্তুতি ক্যাম্পে পায়ের পেশিতে চোট পাওয়ায় এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি ৪৪ বছর বয়সি ধোনি। তবে সম্প্রতি তাকে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে এবং ব্যাটিংয়েও স্বাচ্ছন্দ্য দেখিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শিগগিরই ফিটনেস পরীক্ষা দেবেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেটি উতরে গেলে দিল্লির বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাকে।
আরও পড়ুন: বাস্তবতা অনুধাবন করে বোলিং নিয়ে নতুন করে ভাবছেন রশিদ খান
চেন্নাই অধিনায়ক রুতুরাজ গাইকওয়াডও ধোনির ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, 'ধোনি ফেরার পথে আছেন, ধীরে ধীরে সেরে উঠছেন এবং মাঠে নামতে মুখিয়ে আছেন।'
অন্যদিকে, সাইড স্ট্রেইনে ভোগা ব্রেভিসও এখনও পুরোপুরি ফিট নন। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশাবাদী, দিল্লির বিপক্ষে ম্যাচের আগে তিনি শতভাগ ফিট হয়ে উঠবেন।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·