জানা যায়, শিবগঞ্জে জুরি মাঝপাড়া গ্রামে গৃহবধূ গোলাপী ধানের শীষে ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্বামী অন্য একটি রাজনৈতিক দলের সমর্থক ইমাদুল হক তাকে বাধা দেন। একপর্যায়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জাতীয় নির্বাচনের দিন গত ১২ ফেব্রুয়ারি বিকেলে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব সংসদ সদস্য মীর শাহে আলম গ্রহণ করেন।
আরও পড়ুন: বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
ইমাদুল বলেন, ভোট দেয়া নিয়ে মনোমালিন্য হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে।
বগুড়া-২ আসনে সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা গোলাপীর সার্বক্ষণিক খোঁজ রাখছি।’

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·