দ্বন্দ্ব মিটিয়ে বরিশালের ছয় রুটে বাস চলাচল শুরু

২ দিন আগে
বরিশাল-ঝালকাঠির বাসশ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে রুপাতলী বাস টার্মিনাল থেকে ১০ ঘণ্টা পর ছয় রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় সমঝোতার মাধ্যমে রূপাতলী বাসটার্মিনাল থেকে ওইসব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এর আগে ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে মারধরের জেরে সোমবার সকালে রুপাতলী বাসটার্মিনাল থেকে বাস সরিয়ে পাশের কালিজিরা ব্রিজ এলাকা থেকে বাস ছাড়ে ঝালকাঠি বাস মালিক সমিতি। 


এতে ওই রুটগুলোতে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।


রুপাতলী বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে নগরের রুপাতলীতে ওই ছয় রুটের কোনো বাস পৌঁছায়নি। রুপাতলী বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। 


দুপুরে শহরের রুপাতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী অপেক্ষমাণ রয়েছেন। তাদের কেউ যাবেন পিরোজপুর, আবার কেউ মঠবাড়িয়া। কিন্তু রুপাতলী টার্মিনাল থেকে বাস চলছে না।

 

আরও পড়ুন: বরিশালে হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ আটক ২


কাউখালীর যাত্রী ফিরোজ জানান, জরুরি কাজে রোববার বরিশাল এসেছিলেন। এখন বাড়ি ফিরবেন কিন্তু বাস রুপাতলী থেকে ছাড়ছে না।
মঠবাড়িয়া উদ্দ্যেশ্য রওয়ানা হওয়া আসিফ জানান, রুপাতলী গিয়ে বাস না পেয়ে পরে জানতে পারেন কালিজিরা ব্র‍ীজ এলাকা থেকে বাস চলাচল করছে।


ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জানিয়েছেন, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির লোকজন গাড়ি প্রবেশ করলেই চাঁদা চান, রাত হলেই গাড়িতে বসে মাদক সেবন করেন। এর প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হতে হয়।
 

তিনি আরও জানান, রোববার ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে মারধর করে আহত করেছেন রুপাতলী মালিক ও শ্রমিক সমিতির লোকজন। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন কালিজিরা ব্রিজের আগে বরিশাল শহরের প্রবেশমুখে অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস পরিচালনা করছে।


এ ব্যাপারে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ঝালকাঠি বাসশ্রমকিদের দুজনকে অটোরিকশা শ্রমিকরা মারধর করেছিলেন। এর জেরে ঝালকাঠি থেকে দিনভর বাস চলাচল বন্ধ ছিল। এতে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনাসহ ছয়টি রুটে বাস চলাচল ব্যাহত হয়।


তিনি বলেন, বিকেলে ঝালকাঠি বাসশ্রমিক ও বরিশালের নেতারা বসে এর সমাধান করেছেন। বিকেল থেকে বাস চলাচল অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন