সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, দু’জন পেশাদার সাংবাদিকের ওউপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সাংবাদিক কামরুলের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে কামরুল হাসান মোটরসাইকেল যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তার কর্মস্থল তেজগাঁওস্থ দৈনিক সমকাল অফিসে যাওয়ার পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি) অফিসের দক্ষিণ গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করে এবং তার প্যান্টের পকেট থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: সময় টিভির গাড়িতে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকের হামলা, সাংবাদিকদের মারধর
এছাড়া, গত রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকে পড়ে সময় টিভির গাড়ি। এ নিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলার ফাঁকে হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল ছাড়লে গাড়ি চলতে শুরু করে, হঠাৎ ট্রাফিক সার্জেন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন সেই ট্রাফিক কর্মকর্তা। পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন পথচারীদের একজন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ মব তৈরি করে সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষের ওপর সরাসরি হামলা চালায় এক যুবক।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·