রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দফতরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদফতরে (টিআর পদে) এবং পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি চাকরি (সংশোধন) আইন সংসদে পাস
এছাড়া, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও মো. মনিরুজ্জামান সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে এবং পুলিশ সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·