আবহাওয়া অধিদফতরের দেয়া শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে সই করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকার আবহাওয়া নিয়ে যা জানা গেল
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশের অবস্থা একই বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে বর্ধিত পাঁচদিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অফিস।
]]>
১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·