দীর্ঘদিন পর দলে ফিরেছেন তানজিম সাকিব

১ সপ্তাহে আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবরে।

ইনজুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তানজিম হাসান সাকিব। অবশেষে ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানেডের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।

 

বিপিএলের পরপরই পিঠের ইনজুরিতে পড়েন তানজিম। ওই চোটের কারণে ছিলেন না পাকিস্তান সিরিজে। কিউইদের বিপক্ষে সিরিজের আগেই অনেকটা ফিট থাকলেও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে। ফিরলেন তৃতীয় ওয়ানডেতে। 

 

আরও পড়ুন: তানজিদ-শান্ত’র ফিফটিতে সমতায় ফিরলো বাংলাদেশ

 

জাতীয় দলের হয়ে তানজিম সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবরে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে আফগানদের কাছে বড় ব্যবধানে হারলেও বল হাতে ২ উইকেট নিয়েছিলেন তানজিম। যদিও ব্যাট হাতে কোনো রান করতে পারেননি।

 

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। ব্যাট হাতে করেছেন ১৫১ রান। 

 

আরও পড়ুন: রাজশাহী স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক জয়ে রাঙালো বাংলাদেশের মেয়েরা

 

অন্যদিকে মোসাদ্দেক সৈকতকে আজকে সিলেট থেকে নিয়ে আসা হয়েছিল তৃতীয় ম্যাচের স্কোয়াডে নেয়া হবে বলে। সে বিসিএল টিমে ছিলো সিলেটে। পরে দুপুরের পর তাকে বলা হয়, টিম ম্যানেজমেন্টের প্ল্যান চেঞ্জ। এরপর আবার সিলেটে পাঠানো হয়। 

 

শেষ ওয়ানডেতে টাইগারদের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।

]]>
সম্পূর্ণ পড়ুন