দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ড

৩ সপ্তাহ আগে
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। মঙ্গলবার (১৭ মার্চ) হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকাকে ৬৮ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিক নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ও লাথামের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় স্বাগতিকরা। এই জুটি থেকে আসে ৪৮ রান। ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬০ রান। এছাড়া নিক কেলি ১২ বলে ২১ ও অধিনায়ক স্যান্টনার ১৪ বলে করেন ২০ রান। শেষদিকে ম্যাককঞ্জির অপরাজিত ১৮ ও জশ ক্লার্কসনের অপরাজিত ৯ বলে ২৬ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। 

 

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত মাত্র ১০৭ রানেই থেমে যায় তাদের সংগ্রহ। মাত্র ১৫.৩ ওভারেই অলআউট হয়ে যায় সফরকারী দল। 

 

আরও পড়ুন: মোস্তাফিজের চোট কতটা গুরুতর, যা জানা গেল

 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে জর্জ লিন্ডের ব্যাট থেকে। এছাড়া উইয়ান মুল্ডার করেন ১৬, রুবিন হারমান ১৯, জেসন স্মিথ ১২ এবং ডিয়ান ফরেস্টার যোগ করেন ১০ রান। বাকি ব্যাটারদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। কিউইদের হয়ে লুকি ফার্গুসন ও বেন সিয়ার্স ৩ টি করে উইকেট নেন। এছাড়া মিচেল স্যান্টনার ২টি এবং ম্যাককঞ্জি ও জেমস নিশাম নেন ১টি করে উইকেট।   

 

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ডেভন কনওয়ে। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার টম লাথাম। টিম রবিনসনও পারেননি তার সাথে জুটি বাঁধতে। দলীয় ৫৫ রানের মাথায় ফিরেছেন মাত্র ১ রান করে। 

 

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে কি থাকবেন সাকিব, কী বলছে বিসিবি?

 

তৃতীয় উইকেট জুটিতে নিক কেলিকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন কনওয়ে। ১২ বলে ২১ রান করে মুল্ডারের বলে বোল্ড আউট হয়ে কেলি ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক স্যান্টনারকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন কনওয়ে। ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ বলে ২০ রান। 

 

একপ্রান্ত আগলে রেখে একাই ঝড় তোলেন ডেভন কনওয়ে। ৫ চার ও ২ ছক্কায় করেন ৪৯ বলে ৬০ রান। দলীয় ১২৪ রানের মাথায় মুল্ডারের বলে কনর এস্টারহুইজেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কনওয়ে।

 

শেষদিকে ১২ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাককঞ্জি। আরেক ব্যাটার জশ ক্লার্কসন করেন ৯ বলে ২৬ রান, তিনিও থাকেন অপরাজিত। শেষ পর্যন্ত ১৭৫ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডার নেন ২ উইকেট। এছাড়া কোয়েতজে, বার্টমান, কেশভ মহারাজ ও জর্জ লিন্ডে নেন ১টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন