তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ

১ সপ্তাহে আগে
হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে তেলভর্তি ট্রেনের ৪টি ট্যাংক (ওয়াগন) ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।


নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: পিকআপ ভ্যান খাদে, মা-ছেলেসহ নিহত ৪

রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন