তেল নিতে আসা বৃদ্ধ কৃষকের মাথা ফাটাল পাম্প কর্মচারী

১ সপ্তাহে আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের একটি ফিলিংস্টেশনে জ্বালানি তেল কিনতে গিয়ে তেল পাম্প কর্মচারীর হাতে মার খেয়ে রক্তাক্ত জখম হয়েছেন নস্কর আলী (৬৫) নামে এক কৃষক।

 বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দামুড়হুদা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।  আহত নস্কর আলী উপজেলা সদরের দশমী পাড়ার মৃত মুলুক চান্দ দফাদারের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নস্কর আলি ডিজেল তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। এসময় তিনি পাম্পের কর্মচারী জাহিদুল ইসলামকে অনুরোধ করে বাবা আমার মাঠে স্যালোমেশিন চলছে আমাকে একটু তাড়াড়াড়ি
৫০০ টাকার তেল দাও। এ সময় কর্মচারী জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে নস্কর আলীর মাথায় তেল দেওয়া নজেল দিয়ে মারলে তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দুপুর প্রায় ২টার দিকে পাম্প মালিকসহ উভয় পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়। 
 
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

এবিষয়ে ফিলিং স্টেশনের মালিক সাজাহান আলি বলেন, ‘এটি কোনো মারামারির ঘটনা নয়। অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তেল দেওয়া নজেলে লেগে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাটি এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও উভয়পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি সমাধান করা হয়।’ 


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দীন বলেন, উভয়ের বাড়ি একই এলাকায়। উভয়পক্ষ থানায় বসে মীমাংসা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন