তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

২ সপ্তাহ আগে
রাজধানীর তুরাগ কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১০ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম এনায়েত (৩২)। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন দুইজন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে, রোববার মারা গেছেন অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার (২৫)।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শ্বাসনালীনসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল এনায়েতের। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

 

শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তুরাগ থানাধীন উত্তরা ১০ নং সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

 

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ / চলে গেলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী-মেয়ে

 

এতে দগ্ধ হন, রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন 
রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগ্নি আয়েশা (১৯)। এছাড়া রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হন।

 

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার ওই বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায়।

 

তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন। একই বাড়ির চতুর্থ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। ওইদিন ভোর রাত সাড়ে ৩টার দিকে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে৷ বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন