তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার মরদেহ, পাশেই মিলল অচেতন যুবক

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।


পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে দগ্ধ সেই ছাত্রদল নেতার মৃত্যু


বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।


তিনি জানান, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন