তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

১ মাস আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ বার্তায় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততারও প্রশংসা করেছে ইউরোপীয় দেশটি।

 

জার্মান দূতাবাস মনে করে, নির্বাচনে বাংলাদেশের জনগণের এই অংশগ্রহণ একটি অর্থবহ গণতান্ত্রিক সম্পৃক্ততার বহিঃপ্রকাশ। একই সঙ্গে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানানো হয়েছে।

 

আরও পড়ুন: তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

 

বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে দূতাবাস আরও জানায়, জার্মানি নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।

 

দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে সহায়তা অব্যাহত রাখার কথাও ওই বার্তায় উল্লেখ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন