ঢামেকে আনার পর কারাবন্দিকে মৃত ঘোষণা

২ দিন আগে
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মো. সাকমান হোসেন (৪৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

আরও পড়ুন: তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় কারাবন্দি যুবলীগ নেতা

 

তিনি আরও বলেন, ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামে। তার বাবার নাম আবু বাক্কার সরকার। হাজতি নম্বর ১৯১৪/২৬।

]]>
সম্পূর্ণ পড়ুন