উৎসবের মূল আকর্ষণ
দিনব্যাপী এই উৎসবে থাকছে গ্রামবাংলার আবহ মাখানো লোকজ মেলা, যেখানে মিলবে বৈশাখী পোশাক, হস্তশিল্প, অলংকার ও দেশীয় খাবারের সমাহার। বিনোদনের জন্য মেলায় আরও থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ ও পুঁথিপাঠের মতো ঐতিহ্যবাহী সব অনুষঙ্গ। উৎসবের সন্ধ্যাকে আলোকিত করতে আয়োজন করা হয়েছে আকর্ষণীয় ফানুস উৎসব। অতিথি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
আরও পড়ুন: ছবিতে বাংলা নববর্ষবরণ
এবারের উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।
সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট
আলোচনা সভা শেষে শুরু হবে সাংস্কৃতিক সংসদের সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ড 'জলের গান' এবং ব্যান্ড 'বন্দিশ'-এর বিশেষ কনসার্ট।
সহযোগী পার্টনার
এবারের উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইম্পেরিয়াল। মিডিয়া পার্টনার হিসেবে মাছরাঙা টেলিভিশন, সময় টেলিভিশন, চ্যানেল আই, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম যুক্ত রয়েছে। এছাড়াও ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে ‘নাগরিক প্রতিদিন’, রেডিও পার্টনার হিসেবে ‘রেডিও কার্নিভাল’ এবং আইসক্রিম পার্টনার হিসেবে থাকছে ‘সাভয়’।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক এই উৎসবকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ।

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·