শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দূষণের মাত্রা কমেছে ঢাকার বাতাসে
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারা দেশের জন্য পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·