শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ইশরাক হোসেন দাবি করেন,
২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা-৬ আসনে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা হয়েছে। এমনকি নির্বাচনের এক মাসও পার না হতেই বহিরাগত এসব ভোটারের একটি অংশ এরইমধ্যে ওই আসন থেকে অন্যত্র চলে গেছে।
আরও পড়ুন: গণ-অভ্যুত্থানে আহত এবং শহীদদের পক্ষে আবেদন করেই গেজেটভুক্ত হতে পারবেন: ইশরাক
পোস্টে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সব তথ্যপ্রমাণ যাচাই-বাছাই শেষে বিষয়টি নিয়ে দলের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে। পাশাপাশি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগও নেয়া হবে।
আরও পড়ুন: অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে: ইশরাক
অভিযোগে তিনি আরও বলেন, ঢাকাকে টার্গেট করে ইউনূস সরকার ক্ষমতায় আসার কিছু দিন পর থেকেই জামায়াত এ প্রক্রিয়া শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তথ্যপ্রমাণ যাচাইয়ের পর।
]]>
৬ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·