ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মাইগ্রেশন শুরু

১ সপ্তাহে আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ২৬ এপ্রিল নতুন বিষয় বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে। এদিনই অপেক্ষমানদের মধ্যে বিষয় বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে বিশেষ মাইগ্রেশন-সংক্রান্ত নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

বিশেষ মাইগ্রেশন-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

—যেসব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তাঁদের বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ২১/৪/২০২৬ থেকে ২৩/০৪/২০২৬ পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে।

—যদি কোনো শিক্ষার্থী ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করেন, তবে তিনি তাঁর বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তিনি বিবেচিত হবেন না।

—মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তাঁর পূর্ববর্তী বিষয়ের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং বাতিলকৃত আসনে অন্য শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই মাইগ্রেশনের মাধ্যমে বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের অর্থ ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের নতুন নির্দেশনা

—কোনো শিক্ষার্থী ইতিমধ্যে তাঁর প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে অথবা মাইগ্রেশন বন্ধ (LOCK) করে থাকলে, সে বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন না।

—বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন না।

—বিশেষ মাইগ্রেশনে আবেদনকারীদের মধ্যে মেধাক্রম ও তাঁদের বিষয় পছন্দক্রম অনুসারে শূন্য আসনগুলোতে বিষয় বরাদ্দ করে তা ২৬/০৪/২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

—বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শূন্য আসনগুলোতে বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দও ২৬/০৪/২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

এসএসসির পাঁচ পরীক্ষাকেন্দ্রে যে চিত্র দেখলেন শিক্ষামন্ত্রী
সম্পূর্ণ পড়ুন