বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বেলা যতই বাড়ছে যানজটের পরিমাণ দীর্ঘ হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চালক ও ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এ বিষয়ে উত্তরবঙ্গের চালক ও যাত্রীরা জানান, গত রাতে তারা ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭/৮ ঘণ্টা সময় লেগেছ টাঙ্গাইলে পৌঁছাতে। কখন বাড়ি পৌঁছাতে পারবেন কিছুই বুঝতে পারছেন না।
আরও পড়ুন: রোজায় তীব্র যানজটে নাকাল রংপুরবাসী
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

৩ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·